‘সেহরি খেয়ে রোজা থাকা হলো না’

আপলোড তারিখঃ 2021-04-25 ইং
‘সেহরি খেয়ে রোজা থাকা হলো না’ ছবির ক্যাপশন:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর পরিবহন বিভাগের আজিবারের ইন্তেকাল দর্শনা অফিস: দর্শনা কেরু অ্যান্ড কোম্পানীর পরিবহন বিভাগের সহকারী ট্রাকচালক সকলের প্রিয় মুখ আজিবার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার ভোর সাড়ে ৩টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। নিহত আজিবার রহমান দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর গ্রামের মৃত আক্কাস আলী শাহের বড় ছেলে। এদিকে, গতকাল শনিবার বেলা ১১টায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোর ৩টার দিকে আজিবার রহমান রোজা রাখার জন্য প্রতিদিনের ন্যায় ঘুম থেকে ওঠেন। সেহরি খেয়ে অজু করার জন গোসল খানায় গেলে সাড়ে ৩টার দিকে তিনি হটাৎ বুকে ব্যাথা অনুভব করেন। এসময় পরিবারের সদস্যরা আজিবারকে গোসলখানা থেকে বাইরে বের করার সময় তাঁর মৃত্যু হয়। আজিবার রহমানের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। তার পরিবার পরিজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের জানাজা ও দাফনকার্যে অংশ নেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ, (জিএম প্রশাসন) শেখ সাহাবুদ্দিন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি তৈয়ব আলী, দর্শনার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)