চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-25 ইং
চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকরভাবে সেমাই-মুড়ি তৈরি নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে সেমাই ও মুড়ি তৈরির অপরাধে চুয়াডাঙ্গার চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি বাজার, বোয়ালিয়া ও জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে হিজলগাড়ি বাজারে কাঁচাবাজার ও মাছ- মাংসের দোকানে তদারকি করা হয়। এসময় বোয়ালিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জালশুকার মেসার্স মাম ফুডেক্স নামক মুড়ি ও সেমাইয়ের ফ্যাক্টরি তদারকি করা হয়। অস্বাস্থ্যকরভাবে সেমাই ও মুড়ি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)