বাদী জানেন না আসামির অপরাধ কী!

আপলোড তারিখঃ 2021-04-23 ইং
বাদী জানেন না আসামির অপরাধ কী! ছবির ক্যাপশন:
মেহেরপুরে সাংবাদিক জনিসহ সাতজনের নামে চাঁদাবাজির মামলা প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে সাংবাদিক জনিসহ সাতজনের নামে করা চাঁদাবাজির মামলার বাদী জানেন না আসামিদের অপরাধ কী! গতকাল বৃহস্পতিবার রাতে মামলার বাদী মো. তাবিরুল ইসলাম তাবুকে ফোন দিলে তিনি বলেন, সরাসরি যোগাযোগ করেন, মোবাইলে কথা বলা যাবে না। ফতেপুর গ্রামে তাবুর সাথে দেখা করলে তিনি বলেন, ‘আমি এ মামলার কিছুই জানি না। ফতেপুর গ্রামের বিশ^াস পাড়ার মনিরুল ইসলাম মনির ছেলে অটো চালক মুন্না যেভাবে আমাকে বলেছে, আমি সেইভাবে মামলা করেছি। এর বেশি আমি জানি না।’ তবে এসময় মুন্নার পাশে থাকা মিলন মেম্বার দাম্ভিকতার সাথে বলেন, ‘তাবু কোনো কথা বলবে না, যা বলার আমার সাথে বলেন। খবর নিতে হলে থানায় যান, সেখানে যেয়ে খবর নেন। মেহেরপুরের লোক গ্রামে কী করতে এসেছেন? ভবিষ্যতে গ্রামে আসার চেষ্টা করবেন না।’ উল্লেখ্য, বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মিলন আহম্মেদের অবৈধভাবে ভৈরব পাড়ের মাটি বিক্রি ও ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ২০ এপ্রিল তাবিরুল ইসলাম তাবু বাদী হয়ে সাংবাদিক মিজানুর রহমান জনিসহ সাতজন ফতেপুর গ্রামবাসীর নামে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)