স্বাস্থ্যবিধি অমান্য, আন্দুলবাড়ীয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-23 ইং
স্বাস্থ্যবিধি অমান্য, আন্দুলবাড়ীয়ায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় অবস্থিত মেসার্স সিনড্রেলা ফ্যাশান হাউজ ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে তরফদার মার্কেটে অবস্থিত হারুন ক্রোকারিজ দুটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে রাখায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়। জানা গেছে, স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১৮৬০ দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক পৃথকভাবে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শহিদুল আলম বাচ্চুকে ৫ শ টাকা ও কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের হারুন অর-রশিদকে ৩ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রট এস এম মুনিম লিংকন এবং জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) তুহিনুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)