কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2021-04-22 ইং
কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামে বসবাস করতেন। গতকাল বুধবার সকালে তিনি দিনমজুর নিয়ে নিজের খেতে কাজ করতে যান। দিনমজুরদের কাজে লাগিয়ে দিয়ে পাশের কলাই খেত দেখতে গেলে সেখানে থাকা ছাগল ও গরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছি তেড়ে এসে তাঁকে কামড়াতে থাকে। তিনি চিৎকার করে দৌঁড়াতে থাকলে লোকজন তাঁকে উদ্ধার করে। সেখানে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)