মহেশপুরে গাঁজার গাছসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-04-22 ইং
মহেশপুরে গাঁজার গাছসহ চার মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গাঁজার গাছসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সকালে উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ডহরবিল মাঠ থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া ঢাকাপাড়ার খোকন মিয়ার ছেলে আলিফ মিয়া (১৯), আব্দুল কাদেরের ছেলে বাবু হোসেন (১৯), বজলুর রহমান খানের ছেলে হৃদয় হোসেন (২০) ও বজলুর রহমানের ছেলে আক্তারুজ্জামান কালু (২২)। ৫৮ বিজিবিরি সহকারী পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাইলবাড়িয়া গ্রামের ডহরবিল মাঠের মধ্যে অভিযান চালায়। এসময় ৩৫০ গ্রাম ওজনের ১টি গাজার গাছ, ২০ গ্রাম গাজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ওই ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)