ছিন্নমূল এবং ভাসমান মানুষের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-04-22 ইং
ছিন্নমূল এবং ভাসমান মানুষের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ছিন্নমূল এবং ভাসমান মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিন্নমূল এবং ভাসমান মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন ও সহকারী কমিশনার নজরুল ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন। এখন প্রতিদিনই বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল এবং ভাসমান মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)