দর্শনা রেল বাজারে লক্ষাধিক টাকার মালামাল চুরি

আপলোড তারিখঃ 2017-05-02 ইং
দর্শনা রেল বাজারে লক্ষাধিক টাকার মালামাল চুরি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা রেল বাজারে এলজি বাটারফ্লাই শোরুমে লক্ষ্যাধিক টাকার মালামাল চুরি হয়েছে। জানাগেছে, দর্শনা রেলবাজার পুরাতন আল্লারদান হোটেল সংলগ্ন এলজি বাটারফ্লাই শোরুম। এই শোরুম থেকে বারফোন ও স্মার্টফোন মিলে মোট ২২টি মোবাইলফোন, ১টি গ্রামীন কোম্পানির ট্যাব, ১৪টি মেমোরিকার্ড ও মোবাইলের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। শোরুমের মালিক সোহেল রানা জানায়, গত ৩০ তারিখ রবিবার আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান শোরুমের উপরে টিনের চালের এক কোনা উচু করে ভিতরের প্লাস্টিক সিলিংএর এক মাথা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ মালামাল চুরি করে নির্বিগ্নে পালিয়ে গেছে চোরেরা। তবে এলাকাবাসী বলেন সেদিন হালকা ঝড়-হাওয়ার কারনে বিদ্যুৎ না থাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছেন শোরুমের মালিক সোহেল রানা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)