ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক আলমসাধু দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় পৃথকস্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ইলশামারি গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে শহিদ হোসেন (৬০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের নায়েব আলির ছেলে জিল্লুর রহমান (৩৫)। আহতদের মধ্যে শহিদ হোসেনের অবস্থার অবনতি হওয়া তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
