আলমডাঙ্গা ও মেহেরপুরে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-04-20 ইং
আলমডাঙ্গা ও মেহেরপুরে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে বিকেল ৪টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৪টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক। বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, সহ-সভাপতি কাউছার আলী কছর, আবুল কালাম, পৌর কৃষক লীগের আহ্বায়ক সৌমেন্দ্র নাথ সাহা ও সহ-সভাপতি আবুল কাশেম। পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুল হকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন কুমারি কৃষক লীগের সভাপতি রজব আলী, সম্পাদক জহুলুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ছালেহা খাতুন, ওয়ার্ড সভাপতি বাদল, সম্পাদক পিণ্টু মোল্লা, জাহাঙ্গীর আলী, আমিরুল ইসলাম, রাজ কুমার বেদ, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। মেহেরপুর: মেহেরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে কৃষক লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম শান্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াশিম সাজ্জাদ লিখন, কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক আইজুদ্দিন, গাংনী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আজিজুল হক বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)