জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-20 ইং
জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পণ্যের মোড়ক ও মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উথলী মোড় ও পেয়ারাতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জীবননগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় উথলী বাসস্ট্যান্ডে ভাই ভাই স্টোরের স্বত্ত্বাধিকারী মারুফ আহাম্মেদকে পণ্যের মেয়াদ না থাকায় ও মূল্য প্রদর্শনী না করায় ২ হাজার টাকা জরিমানা করেন। একই দিন পেয়ারাতলায় আব্দুল্লাহ মুড়ি ফ্যাক্টরিকে পণ্যের মোড়ক না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)