জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-20 ইং
জীবননগরে স্বাস্থ্যবিধি না মানায় দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বাস্থ্যবিধি না মানা ও মুখে মাস্ক ব্যবহার না করায় দুটি প্রতিষ্ঠান ও মোটরযান আইনে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ জরিমানা আদায় করেন। আদালত সূত্রে জানা যায়, সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে দেশে লকডাউন ঘোষণা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন বাজার পরিদর্শনে বের হন। এসময় জীবন স্টোরে মুখে মাস্ক না থাকায় ৩ শ টাকা, তরফদার মার্কেটের সামনে এক পথচারীকে স্বাস্থ্যবিধি না মেনে দোকানের সামনে বসে থাকায় ৩ শ টাকা এবং জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় মোটরযান আইনে ৩ ব্যক্তিকে ৭ শ টাকা জরিমানা আদায় করেন। এসময় তিনি বাজারের প্রতিটি মার্কেট ও জনগুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)