জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2021-04-20 ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ একজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ ইমরান হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার সকাল আটটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আকটকৃত মাদক ব্যবসায়ী জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের দক্ষিণপাড়ার মৃত খোদা বক্সের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড গ্রামে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে আটক করে। এসময় তাঁর নিকট হতে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত ইমরান হোসেনকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)