ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা:
১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন ঝিনাইদহ বাদপুকুরিয়া গ্রামের ট্রাকচালক আনিসুর রহমান (৩৩)। গত শনিবার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ট্রাকচালক আনিসুর রহমান ঝিনাইদহ জেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। গত শনিবার রাতে নিহতের লাশ বাদপুকুরিয়া গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিনই রাত দুইটার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা যায়, চলতি মাসের ৪ তারিখ রাতে পোল্ট্রি বোঝাই ট্রাক চালি আশুলিয়া উপজেলার নবীনগর সড়ক দিয়ে যাচ্ছিলেন আনিসুর রহমান। এসময় চলন্ত ট্রাকের মধ্যে ঘুমিয়ে গেলে রাস্তার পাশে থেমে থাকা অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গুরুতর জখম হন আনিসুর রহমান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
