ঝিনাইদহে আবারও চুরি, খোয়া গেল লাখ লাখ টাকার গহনা

আপলোড তারিখঃ 2021-04-19 ইং
ঝিনাইদহে আবারও চুরি, খোয়া গেল লাখ লাখ টাকার গহনা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দিনের বেলা সাবেক সেনা সদস্যের স্ত্রীর গহনা ছিনতাইয়ের পর এবার ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো টাইপিস্ট মেহেদী হাসান লাভলুর বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে চারতলার ফ্ল্যাটে ঢুকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের সোনার গহনা নিয়ে গেছে। এ সময় লাভলু পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে ছিলেন। মেহেদী হাসান লাভলু জানান, তিনি উপ-শহরপাড়ার মানোয়ারের বাসার চারতলায় ভাড়া থাকেন। গত শনিবার বিকেলে তিনি বাসায় তালা দিয়ে শ্বশুরবাড়ি চলে যান। গতকাল রোববার সকালে এসে এই চুরির ঘটনা জানতে পারেন। বাসার আর কোনো জিনিস চোরেরা নেয়নি বলে জানা গেছে। রাতের কোনো এক সময় চুরি হয়েছে বলে বাড়ির মালিক মানোয়ার মনে করেন। তবে পাড়ায় নাইটগার্ড থাকার পরও কীভাবে চুরি হলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন বলে লাভলু উল্লেখ করেন। উল্লেখ্য, গত ৩ এপ্রিল উপ-শহরপাড়ার সাবেক সেনা সদস্যের স্ত্রী রেখা সুলতানার দেড় লাখ টাকার সোনার গহনা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইকৃত গহনা উদ্ধার না হতেই ১৪ দিন পর আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)