ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-19 ইং
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা, সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনা-বেচা করাসহ নানা অপরাধে ঝিনাইদহে অর্ধশত ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পরিচালিত কয়েকটি ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। জেলা প্রশাসক মজিবর রহমান জানান, রমজান ও লকডাউনের কারণে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ও ক্রয়কৃত পণ্যে বিক্রির সময় বেশি দাম রাখা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী, জিন্নাতুল ইসলাম ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এসময় শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলার কাঁচামাল, মুদি ও মাছ ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক না পড়ে কেনা-বেচা করার অপরাধেও জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)