চুয়াডাঙ্গায় কলেজছাত্রী অপহরণ, দুই যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-19 ইং
চুয়াডাঙ্গায় কলেজছাত্রী অপহরণ, দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কলেজছাত্রী অপহরণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর জেলার কোতয়ালী থানার আলমনগর গ্রামের ময়েজ খানের ছেলে নোবেল আহম্মেদ (২৬) ও চুয়াডাঙ্গা পৌর শহরের সিএন্ডবিপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে তারিফ হোসেন (২৫)। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানায়, অপহরণের শিকার ওই কলেজছাত্রী খুলনা সরকারি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং-এর প্রথম বর্ষের ছাত্রী। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় চাচার বাড়ি থেকে লেখাপড়া করছিলেন তিনি। গত ১১ এপ্রিল রোববার বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে যাননি তিনি। ওই দিনই ওই ছাত্রীর চাচা চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে একটি অজ্ঞাত মোবাইল নম্বরে মেয়েটিকে বিরক্ত করার বিষয়ে উল্লেখ করেন তিনি। পরে সদর থানার পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঝিনাইদহ শহর থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর চাচা বাদী হয়ে আটক দুজনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। কলেজছাত্রী অপহরণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, মেয়েটির চাচা বাদী হয়ে ওই দুই যুবককে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আজ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলাতে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)