বাংলাদেশের আকাশে চাঁদ আর মঙ্গলের ‘বিরল লুকোচুরি’

আপলোড তারিখঃ 2021-04-18 ইং
বাংলাদেশের আকাশে চাঁদ আর মঙ্গলের ‘বিরল লুকোচুরি’ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে গতকাল শনিবার বিকেলে মঙ্গলগ্রহের বিরল এক ‘অদৃশ্যকরণ’ দেখা গেছে। চাঁদ সরাসরি পৃথিবী এবং মঙ্গলের মাঝে আসার কারণে এই অবস্থার অবতারণা হয়েছে। মহাকাশবিষয়ক সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট স্পেসডটকম জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে দৃশ্যটি দেখা গেছে। এ ছাড়া ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম থেকেও দেখা গেছে। শীর্ষ নিউজ। এই ঘটনার সময় মঙ্গলকে প্রায় দেড় ঘণ্টার জন্য চাঁদ পুরোপুরি ঢেকে ফেলে। মঙ্গলের এই ধরনের অদৃশ্য হওয়ার ঘটনা পৃথিবী থেকে বছরে দুইবার বোঝা যায়। মহাকাশ বিজ্ঞানীদের ভাষায়, যখন একটি বস্তুর সামনে দিয়ে আরেকটি বস্তু চলে যায় তখন এই অদৃশ্যকরণের ঘটনা ঘটে। শনিবার গোধূলির ঠিক আগে বাংলাদেশ থেকে মঙ্গলকে লাল ডট চিহ্নের মতো মনে হয়েছে। এই দৃশ্য এর আগে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলে দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)