মেহেরপুরে ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই!

আপলোড তারিখঃ 2021-04-18 ইং
মেহেরপুরে ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ভুট্টা ব্যবসায়ী মোহর আলীকে আহত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহর আলী শ্যামপুর সিরাজপুর মাদ্রাসা প্রাঙ্গণে ভুট্টা বিক্রি করে সেখানে কাজ করছিল। সন্ধ্যার পর ৪-৫ জনের সশস্ত্র একদল যুবক ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ঐ যুবকের দল সেখানে অন্যান্য কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে মোহর আলীর কাছ থাকা ভুট্টা বিক্রি ৩ লক্ষ টাকাসহ তাকে তুলে নিয়ে যায়। পরে ছিনতাইকারিরা মোহর আলীকে পিটিয়ে জখম করে উত্তর শালিকার মাঠে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে জড়িত শ্যামপুরের মিলন ও উত্তর শালিকা গ্রামের আল-আমিন হোসেনকে চিনতে পেরেছে বলে মোহর আলী জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)