দামুড়হুদায় ভাইস চেয়ারম্যানের ঘুষিতে নিহত বৃদ্ধর দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-04-18 ইং
দামুড়হুদায় ভাইস চেয়ারম্যানের ঘুষিতে নিহত বৃদ্ধর দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের (টুপি শহিদুল) ঘুষিতে নিহত ইসরাফিল মোল্লার লাশের ময়নাতদন্ত শেষে দাফনাকার্য সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে মেডিকেল বোর্ড গঠন করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ইসরাফিল মোল্লার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডে সদস্য ছিলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট ডা. মিলোনুজ্জামান জোয়ার্দ্দার ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম। বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে ইসরাফিল মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। গতকাল জোহরের নামাজের পর নিহতের লাশের জানাজা শেষে গ্রাম্য কবরস্থনে দাফনকার্য সম্পন্ন করে পরিবারের সদস্যরা। উল্লেখ্য, দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের (টুপি শহিদুল) ঘুষিতে (৮০) নামের এক বৃদ্ধর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার বেলা দেড়টার দিকে দামুড়হুদা মডেল থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার মৃত জোনাব আলী মোল্লার ছেলে। এ ঘটনায় নিহত ইসরাফিল মোল্লার পরিবারের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রধান আসামী ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামসহ অ্যাড.আবু তালেবকে ওইদিনই আটক করে পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে মামলার এজাহারভুক্ত অন্য চারজন আসামী পলাতক রয়েছে। তাঁদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)