গাংনীতে আলগামন-মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত

আপলোড তারিখঃ 2021-04-17 ইং
গাংনীতে আলগামন-মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে আলগামন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হেমায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- উপজেলার কেশবনগর গ্রামের তুফান আলীর ছেলে মৃদুল (১৫) ও মানিকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাঈম (১৭)। এলাকাবাসী জানান, মৃদুল ও নাঈম মানিকদিয়া থেকে মোটরসাইকেলযোগে গাংনীর দিকে যাচ্ছিল। পথের মধ্যে গজাডিয় হেমায়েতপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার পাশে খাদে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)