ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি:
চলমান লকডাউনের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদ ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের বিরুদ্ধে। গত বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর নিউজের এডিটর, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন এবং দৈনিক আমার সংবাদ-এর জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে তাঁদের পেশাগত দায়িত্বপালনের সময় লাঞ্চিত করার অভিযোগ করেন তাঁরা। ভুক্তভোগী দুই সাংবাদিক অভিযোগ করে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল-আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের পথরোধ করে পরিচয় জানতে চাই। এসময় সাংবাদিক সাঈদ ও মিজান তাঁদের পরিচয় নিশ্চিতসহ নিজেদের পেশাগত দায়িত্বপালনে আছেন জানালেও তাদের সেখানে ১০ মিনিট রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। পরে সংবাদ পেয়ে তাঁদের সহকর্মী অন্য সাংবাকিবৃন্দ এসে সাংবাদিক সাঈদ ও মিজানকে নিয়ে যায়। এছাড়াও অপর দিকে, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠেছে।
এবিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, ‘এমন ঘটনা ঘটার কথা না, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।’
