ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর উত্তরপাড়া মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফজলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবুল কাশেম ও সহ-সভাপতি মাহাতাব উদ্দিন।
সম্মেলনে সকলের সম্মতিক্রমে টুটুল মিয়াকে বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি, শিপন আলীকে সাধারণ সম্পাদক ও নাসিম হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট বেলাগাছি ১ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
এসময় পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শাহবুল হকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, রজব আলী, আব্দুর রাজ্জাক, কাউছার আলী কছর, আজিবার রহমান, ফজলুর রহমান, আমিরুল ইসলাম, আবুল কাশেম, বদর উদ্দিন শেখ, আব্দুর রশিদ কালু, নার্গিস আফরোজা খাতুন, কুমারি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী, সম্পাদক জহুরুল ইসলাম, টুটুল মিযা, রমজান আলী, সিরাজুল ইসলাম, বাবলু মিয়া, শিপন মিয়া, মহরম আলী, আব্দুর রশিদ, শাহিন আলী, সাদ্দাম হোসেন, জাহিদ, লাভলু, বাদল, ঝণ্টু ফকির, মোজাম্মেল হক প্রমুখ।
