চুয়াডাঙ্গা বারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-04-14 ইং
চুয়াডাঙ্গা বারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের তৃতীয় তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, মইনুদ্দিন মইনুল, আসম আব্দুর রউফ, বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, একলাছুর রহমান কাজল, এস এম হুমায়ুন কবীর, মানি খন্দকার, মাসুদ পারভেজ রাসেল, রুবিনা পারভীন, হুমায়ুন কবীর, ইলিয়াস হোসেন, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)