ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মেহেরপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমান, সদস্য রোকসানা কামাল রুনু, মেহেরপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক শফিউর রহমান সুরুজ, শিউলি আক্তার প্রমুখ।
