মেহেরপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-04-14 ইং
মেহেরপুরে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মাদক সেবনের দায়ে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর এলাকার হঠাৎপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সাজাপ্রাপ্ত সাইদুল ইসলাম মেহেরপুর শহরের হঠাৎপাড়ার নূর হোসেনের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে মাদক সেবনের সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এসময় তাঁর কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে পাঁচশ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)