ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুটা ইউনিয়নের চরগোয়াল গ্রামে সুফিয়া খাতুন (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধা সুফিয়া চরগোয়াল গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী। গতকাল সোমবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি দল নিজ ঘর থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী সুফিয়ার স্বামী কয়েক বছর আগে মারা যান। সুফিয়ার কোনো সন্তানাদি ছিল না। সে একা একটি বাঁশবাগানে ছোট্ট কুঁড়েঘরে বসবাস করে আসছিলেন। সোমবার সকালের দিকে প্রতিবেশীরা তাঁর ঘর থেকে দুর্গন্ধ পায়। এসময় স্থানীয় লোকজন গিয়ে দেখে সুফিয়ার অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে। সুফিয়া কয়েকটি জটিল রোগেও ভুগছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, উদ্ধারকৃত ওই বৃদ্ধার মরদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
