চুয়াডাঙ্গায় রোজার মাসে টিকা কার্যক্রম স্বাভাবিক থাকবে

আপলোড তারিখঃ 2021-04-13 ইং
চুয়াডাঙ্গায় রোজার মাসে টিকা কার্যক্রম স্বাভাবিক থাকবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: রোজার মাসেও টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা করোনা টিকাদান কমিটির আহ্বায়ক ডা. আওলিয়ার রহমান। তিনি বলেন, ‘সারা দেশের ন্যায় রোজার মাসেও এ জেলায় করোনা টিাকা কার্যক্রম স্বাভাবিক থাকবে। করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। গত ১৫ মার্চ তারিখে স্বাস্থ্য বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়ের নেতাদের সঙ্গে এক বৈঠক ডেকেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। তাঁদের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যবিভাগ ধর্ম মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। রোজার মাসে স্বাভাবিক সময়ের মতোই দিনের বেলা করোনাভাইরাস ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় সকল টিকা গ্রহীতাদের টিকা নেওয়ার পর ৩০ মিনিট অবজারভেশনে রাখা হবে। আশা করছি, কোনো ঝামেলা ছাড়াই রোজার মাসব্যাপী টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।’ গত ১৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানের সময় দিনের বেলায় মুুসলমানরা খাবার ও পানি খাওয়া থেকে বিরত থাকেন। ইসলামিক শিক্ষায় বলা হয়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শরীরের ভেতরে কিছু প্রবেশ করানো থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। তবে টিকা যেহেতু পেশীতে দেওয়া হয়, রক্তের শিরায় যায় না, এটি পুষ্টিকর কিছু নয়, সুতরাং টিকা নিলে রোজা ভঙ্গ হবে না। ‘ইসলামী চিন্তাবিদদের বেশিরভাগের দৃষ্টিভঙ্গি হলো যে, রমজানের সময় টিকা নেওয়া হলে সেটা রোজা ভঙ্গ হয় না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)