মেহেরপুর প্রাণিসম্পদ বিভাগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-04-13 ইং
মেহেরপুর প্রাণিসম্পদ বিভাগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিম, দুধ ও মাংস বিক্রির উদ্বোধন করেন। এসময় সেখানে অন্যদের মধ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন এলাকায় ৬ টাকা ৫০ পয়সা পিস মুরগির ডিম, ১২৫ টাকা কেজি ব্রয়লার মুরগি এবং ৫৫ টাকা কেজি দরে দুধ বিক্রি করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)