জামজামি ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-04-13 ইং
জামজামি ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়ন কৃষক লীগের ৬ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, পৌর কৃষক লীগের আহ্বায়ক ফজলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের রজব আলী, আব্দুর রাজ্জাক, কাউছার আলী কছর, আজিবার রহমান, ফজলুর রহমান, আমিরুল ইসলাম, আবুল কাশেম, বদর উদ্দিন শেখ, আব্দুর রশিদ কালু, মহিলা সম্পাদিকা নার্গিস আফরোজা খাতুন, কুমারি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী, সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হারদী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহবুল হক। সভায় সর্বসম্মতিক্রমে খয়বার মেম্বারকে সভাপতি ও আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জামজামি ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)