জীবননগরে তিনদিনে ৩৯৮ জন নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ

আপলোড তারিখঃ 2021-04-12 ইং
জীবননগরে তিনদিনে ৩৯৮ জন নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন সাধারণ মানুষ। গত ৮ এপ্রিল থেকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারা দেশের ন্যায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লে সূত্রে জানা যায়, দ্বিতীয় ডোজ প্রদান কর্মসূচির তিন দিনে উপজেলায় টিকা নিয়েছেন ৩৯৮জন। এর মধ্যে পুরুষ ২৮৮জন এবং নারী ১১০জন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘যারা করোনাভাইরাসের প্রথম ডোজ গ্রহণ করেছেন তাঁরা স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ডোজ গ্রহণ করছেন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে এখন পর্যন্ত কারও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আশা করছি আর কোনো সমস্যাও হবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)