কার্পাসডাঙ্গায় পুলিশের অভিযানে হিরোইনসহ পলাশ আটক

আপলোড তারিখঃ 2021-04-12 ইং
কার্পাসডাঙ্গায় পুলিশের অভিযানে হিরোইনসহ পলাশ আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে হিরোইনসহ আরিফুল ইসলাম পলাশ (২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুতুবপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১৩ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত পলাশ মুন্সিপুর গ্রামের সর্দারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জুয়েল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন কুতুবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পলাশকে আটক করে। এসময় তাঁর নিকট থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)