জমি লিখে না দেওয়ায় অসুস্থ পিতাকেমারধর

আপলোড তারিখঃ 2021-04-12 ইং
জমি লিখে না দেওয়ায় অসুস্থ পিতাকেমারধর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় অসুস্থ পিতা ইয়াকুব মালিতাকে (৬০) ঘরে আটকে বাটাম দিয়ে বেধড়ক মারধর করেছে তাঁর প্রথম স্ত্রীর দুই ছেলে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত ইয়াকুব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত ইয়াকুব মালিতা নবীনগর গ্রামের পূর্বপাড়ার মৃত সাবেদার মালিতার ছেলে। আহত ইয়াকুব মালিতার চতুর্থ স্ত্রী রোকেয়া বেগম জানায়, দেড় মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে যায় তাঁর স্বামী ইয়াকুব মালিতার। অপারেশন করে পায়ে রড দেওয়ার পর থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। গতকাল ছাড়পত্র নিয়ে বাড়ী গেলে ইয়াকুব মালিতার প্রথম স্ত্রীর দুই ছেলে জহিরুল (৪০) ও সাদেমান (৩৫) বাড়িতে আসে। অসুস্থ বাবাকে দেখার নাম করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাঁদের নামে জমি লিখে দিতে জোর জবরদস্তি করতে থাকে। এসময় ইয়াকুব মালিতা জমি লিখে দিতে রাজি না হওয়ায় ঘরে থাকা বাটাম দিয়ে তাঁকে বেধড়ক মারধর শুরু করে। ইয়াকুব মালিতা চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে জহিরুল ও সাদেমান পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। আহত ইয়াকুবের চতুর্থ স্ত্রীর ছোট ছেলে রাসেল অভিযোগ করে বলেন, প্রায়ই তাঁরা বাবাকে বড় দুই ভাই জহিরুল ও সাদেমান হুমকি ধামকি দিতো তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য। বাবা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তাঁরা এসে জমির জন্য হুমকি ধামকি দিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জখম ইয়াকুব আলীর দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে অভিযুক্ত দুই ছেলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্ততি চলছিল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ইয়াকুব আলীর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর একটি হাত ভেঙে গেছে। তবে সে আশঙ্কামুক্ত। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)