ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আককৃতরা হলেন- দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে আরজ আলী (৩৮) ও একই এলাকার স্কুলপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে মজনুর রহমান (৩৮)। আটককৃতদের মধ্যে আরজ আলীকে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং মজনুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড় চানুরিপাড়ায় অভিযান চালিয়ে আরজ আলীকে আটক করা হয়। এসময় আরজ আলীর নিকট থেকে ১১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
এদিকে, দুপুর ১২ টার দিকে একই অভিযানিক টিম দৌলতদিয়াড় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মজনুর রহমানকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজনুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
