ছবির ক্যাপশন:
জীবননগরে বালাইনাশক পরিবেশক সমিতির কমিটি গঠন
জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার জীবননগরে বালাইনাশক পরিবেশক সমিতির সভা ও দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জীবননগর থানা মডেল (পাইলট) মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কমিটি গঠন করা হয়। সার ও বালাইনাশক ব্যবসায়ী হাজী তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে আহসান হাবীব বকুলকে সভাপতি ও আবু সাইদ বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এড়াও কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সদস্য কাওসার আলী ও সেলিম উদ্দীন নির্বাচিত হয়। সমিতির উপদেষ্টা হিসেবে হাজী তবিবুর রহমান, শহিদুল ইসলাম ও আমির আলীকে নির্বাচিত করা হয়।
আহ্বায়ক সালাহ উদ্দীন ও জাহিদ জীবনের সঞ্চালনায় সভায় বক্তব্য নে, জীবননগর পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম, ব্যবসায়ী আমির হোসেন, আব্দুর রহমান, কাওসার আলী, মিজানুর রহমান, ইব্রাহীম, নাসির উদ্দীন, হায়দার আলী, হামিদুল ইসলাম, শুভ, সেলিম উদ্দীন, আলামিন ও গোলাম মোস্তফা প্রমুখ।
