ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় ক্ষীর্নকায় এক দম্পতির বিবাহে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। দলে দলে মানুষ আসছেন এই নবদম্পত্তিকে দেখতে। চল্লিশ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দীন (৩০) ও বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের (১৮) বিবাহ হয়েছে গত শুক্রবার রাতে। এই বিয়ে নিয়ে উভয় পরিবার উচ্ছাসিত। বর আব্বাস উদ্দীনের মা সালেহা খাতুন জানান, কৃষক ছেলের জন্য মেয়ে খুজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে মেয়ে খুজে পায়। ওই গ্রামের ইউনুস আলীর এমন একটি মেয়ের আছে বলে আমরা খবর পায়। বিবাহের পয়গম পাঠানোর পর রাজি হয় কনের পরিবার। এরপর গত শুক্রবার রাতে ছেলে আব্বাস উদ্দীনের সঙ্গে মিমের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে ১৫ জন বরযাত্রী যায়। গতকাল শনিবার সকালে বিয়ে বাড়ি গিয়ে দেখা যায় বর কনে পাশাপাশি বসে খোশ মেজাজে গল্প করছেন। তাঁদের বিবাহের বিষয়ে জানতে চাইলে নবদম্পতি আব্বাস ও মিম তাঁদের দাম্পত্য জীবনে শুখের জন্য সকলের নিকট দোয়া প্রার্থণা করেন।
