ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেকে নতুন ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাব্বির হায়দার, জুনিয়র কনসালটেন্ট ডা. জাকির হোসেন, ডা. আলা উদ্দিন, ডা. আ স ম আব্দুর রহমান, ডা. আনায়ারুল ইসলাম, ডা. মর্ফিয়া খাতুন, ডা. আশরাফুজ্জামান, ডা. আব্দুল্লাহী কাফি, ডা. আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস ও শ্রমিকলীগ নেতা আক্কাস আলী প্রমুখ। উদ্বোধন শেষে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে প্রধান অতিথি চিকিৎসা বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।
