ঝিনাইদহে মাছ চাষীদের নিয়ে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-04-11 ইং
ঝিনাইদহে মাছ চাষীদের নিয়ে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের সাগান্নায় মাছ চাষীদের নিয়ে জেনারেল এগ্রোভেট কোম্পানি লিমিটেডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সেলিম রেজার পুকুর পাড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাকবাংলা ত্রিমহনী চাউল কল মিল মালিক সমিতির সভাপতি আক্তার ভাণ্ডারির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল এগ্রোভেট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল মেনেজার মেহের আলী, সহকারী জেনারেল ম্যানেজার নাসিরুদ্দিন মিয়া, টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার নাজমুস সাকিব, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার মার্কেটিং অফিসার নাজমুন সাকিব, মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার আসিফ আহম্মেদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সাগান্না ইউপি সদস্য ও সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশের) সাধারণ সম্পাদক নওয়াব আলী, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশের) সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব আলী, গাজী আব্দুলা হালিম, শরিফুল ইসলাম, সুরুজ মিঞা, ইফাদ, মাছুদ, ফরিদ, জামান, ফারুক, আনিচ, রুহুল, আল-ফারুক, জালাল, ওমর আলী ভূইয়া প্রমুখ। মতবিনিময় সভাটির সঞ্চালনা করেন ডাকবাংলা ত্রিমহনী ইফাজ এন্টারপ্রাইজের প্রোপাইটার সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)