মুজিবনগরে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

আপলোড তারিখঃ 2021-04-10 ইং
মুজিবনগরে রাস্তা ঘেরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের বাড়ির রাস্তা ঘেরা নিয়ে সংঘর্ষের ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- ওই গ্রামের হেলাল গাজীর ছেলে মাসুদ হোসেন (৪৫), নুরুজ্জামের স্ত্রী মর্জিনা খাতুন (৬০), রবিউলের স্ত্রী সেলিনা খাতুন (৪০), মনিরুলের স্ত্রী রোজিনা খাতুন (৩৫), জামাল উদ্দীনের স্ত্রী আদুরী খাতুন (৪০) ও হাবিবুর রহমানের স্ত্রী হিরা খাতুন (৩০)। বিশ্বনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে হাবিবুর রহমান বলেন, ‘বাড়ির রাস্তার জমি আমার দাদা ও তাঁর ভাইয়েরা ক্রয় করেন। সেই সূত্রে রাস্তার জমির মালিক আমরা। দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ভোগ দখল ও চলাচল করে আসছি এ রাস্তা দিয়ে। শুক্রবার সকালে আমরা মাঠের কাজে চলে যাই। সেই সুযোগে প্রতিবেশি মৃত ফয়েজ উদ্দীনের ছেলে বাবলু এবং বাবলুর দুই ছেলে জুয়েল ও নাছিমসহ ৫-৬ জন কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে আমাদের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয়। ‘আমার স্ত্রী, মা ও ভাইয়ের স্ত্রীরা তাঁদের কাজে বাঁধা দিতে গেলে বাবলু আমার মা, স্ত্রী ও আমার ভাইয়ের স্ত্রীদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম জানান, বাড়ির রাস্তার জমি ঘেরা নিয়ে সংঘর্ষের বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)