গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নিলেন সভাপতি

আপলোড তারিখঃ 2021-04-10 ইং
গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নিলেন সভাপতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম ও ভেটুলিসহ ১৫টি গাছ কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান শেখের বিরুদ্ধে। এলাকাবাসি জানায়, চরগোয়াল গ্রাম সরকারি গ্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ ছিল। গাছগুলো কাউকে কোনো কিছু না জানিয়েই বিক্রি করেন দিয়েছেন সভাপতি। চরগোয়াল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ নাজমা বলেন, ‘আমি থাকা অবস্থায় একটি গাছও বিক্রি করা হয়নি। হয়তোবা করোনাকালীন বন্ধের মধ্যে বিক্রি হতে পারে।’ চরগোয়াল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মান্নান শেখ জানান, গাছ বিক্রয়ের বিষয়টি শিক্ষকরা সবাই বলেন, ‘তবে আমি এখন ব্যস্ত আছি পরে কথা হবে।’ গাংনী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন জানান, ‘গাছ বিক্রয়ের কোন তথ্য আমার কাছে নেই। যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি করতে হয় তাহলে লিখিতভাবে আমাদেরকে জানাতে হবে এবং বন বিভাগের মাধ্যমে আলাপ আলোচনা করে একটি টেন্ডারের মাধ্যমে গাছ বিক্রি করতে হবে। বিক্রয়কৃত টাকা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জমা থাকবে।’ তিনি আরো জানান, যদি সভাপতি সাহেব এমনভাবে গাছ বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের কোন কিছু জানায়নি। যদি সভাপতি বিক্রয় করে থাকে তাহলে অবশ্যই অন্যায় করেছে তদন্তপূর্বক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে গাছ কাঁটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মান্নান শেখ বলেন, ‘এই গাছ বিক্রি করে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)