কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2021-04-10 ইং
কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে কৃষক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে তেঁতুল গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম (৫০) কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের মেগুরখির্দ্দা গ্রামের সদর উদ্দীন মোল্ল্যার ছেলে। মেগুরখির্দ্দা গ্রামের যুবক লিতু মিয়া জানান, গতকাল দুপুর ১২টার দিকে শরিফুল ইসলাম নিজ বাড়ির পাশে তেঁতুল গাছে ওঠেন তেঁতুণ পাড়ার জন্য। গাছের উপরের ডালে উঠলে ডাল পিছলে তিনি মাটিতে পরে গুরুত্বর আহত হয়। প্রতিবেশিরা এসময় তাঁকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)