শৈলকুপায় সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ : প্রতিবাদে কৃষকদের মানবন্ধন

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
শৈলকুপায় সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ : প্রতিবাদে কৃষকদের মানবন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় জিকে সেচ প্রকল্পের ক্যানেল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘অবিরাম উন্নয়নে বাংলাদেশ’ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বাখরবা গ্রামে জিকে সেচ প্রকল্পের পাশে কয়েক’শ কৃষক ও গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উজ্জল আলী, কৃষক সোহেল বিশ্বাস, দুলাল বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, ১৯৫৪ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুজ্জামানের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার জন্য পুরাতন বাখরবার এই পথ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন। ১৯৭১ সালের পরবর্তী সময়ে এই রাস্তাটির ২০০ মিটার কাজ হচ্ছে তাতেও স্বচ্ছতা রাখা হচ্ছে না। রাস্তার পাশের গাছগুলো সব রাস্তার জায়গায় দাঁড়িয়ে। অথচ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির কারণে সেচ ক্যানেল ভরাট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। ক্যানেলটি এলাকার কৃষকদের চাষাবাদের পানি সরবরাহের একমাত্র ভরসা। ক্যানালটি ভরাট করে রাস্তা নির্মাণ করলে ওই এলাকার হাজার কৃষক হুমকীর মুখে পড়বে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)