আলমডাঙ্গায় জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
আলমডাঙ্গায় জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আলমডাঙ্গায় জনসচেতনতা গড়ে তোলার লক্ষে সাংবাদিকদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন। এসএসসি-৯৩ ব্যাচের সহযোগিতায় এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, ইউনুস আলী মণ্ডল, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ-সম্পাদক রুনু খন্দকার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, গোলাম সরোয়ার সদু তানভীর সোহেল, নাহিদ হাসান, হাসান মালিক, মুক্তার আলী, ৯৩ ব্যাচের বন্ধু সংগঠনের সভাপতি ফজজুল হক, জহুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, সবাইকে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিনা কারণে শহরে ঘুরে না বেড়িয়ে ঘরে থাকুন। দরকারি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)