চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম ওরফে ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরতলি গাড়াবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাজেদুল ইসলাম ওরফে ফরিদ (৬৪) শহরের পুরাতন হাসপাতাল পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে ঝিনাইদহ মহেশপুর থানার একটি মাদক মামলার আসামি ছিলেন মাজেদুল ওরফে ফরিদ। পরে ওই মামলায় গত ২০১৮ সালে তাঁকে পলাতক দেখিয়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত ফোর্স নিয়ে অভিযািন চালিয়ে গাড়াবাড়িয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন। গতকালই তাঁকে আদালতে সোপর্দ করে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)