ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় গাঁজাসহ সুজন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার সুতাইল গ্রামের স্কুলপাড়ার আমজাদ হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে সীমান্তবর্তী সুলতানপুর গ্রাম থেকে আটক করে দর্শনা থানা পুলিশ। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজলের নেতৃত্বে থানার এসআই সাইফুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এসআই মাহমুদুল ইসলাম ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামে। এসময় গ্রামের মসজিদের সামনে একটি হ্যান্ডেড সিসি ডিসকভার মোটরসাইকেলের গতিরোধ করেন তাঁরা। তাতে মোটরসাইকেল চালকের দখল হতে একটি ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে ২ কেজি ভরতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোটরসাইকেল চালককে আটক করেন। এসময় মাদক ব্যবসা ও বহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক দেখিয়ে আটককৃত আসামিকে দর্শনা থানায় নেওয়া হয়। এরপর আসামি ও মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দর্শনা থানা পুলিশ।
