কালীগঞ্জে পকেটে মোবাইল বিস্ফোণ : দগ্ধ যুবক

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
কালীগঞ্জে পকেটে মোবাইল বিস্ফোণ : দগ্ধ যুবক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পকেটে রাখা মোবাইল বিস্ফোরণ হয়ে সুজন হোসেন (২৬) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। গতকার বৃহস্পতিবার দুপুর ১২ টার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা দগ্ধ সুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। দগ্ধ যুবক কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মৃত কলম আলীর ছেলে। দগ্ধ সুজনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী গ্রামের স্কুল মাঠে অনেকেই একত্রে আলাপ করছিলোম। এমন সময় হঠাৎ করে সুজনের পকেটে থাকা সিম্ফনি কোম্পানির মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে প্যান্টে আগুন ধরে যায়। এসময় পাশের একটি দোকানে থেকে পানি এনে আগুন নিভিয়ে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, মোবাইল বিস্ফোরিত হয়ে সুজনের ডান পায়ের হাটুর উপরে গুরুত্বর দগ্ধ হয়েছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাকা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)