স্বাস্থ্যবিধি উপেক্ষিত, সংক্রমণ ঝুঁকি

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
স্বাস্থ্যবিধি উপেক্ষিত, সংক্রমণ ঝুঁকি ছবির ক্যাপশন:
গাংনী সাব রেজিস্ট্রি অফিসে নিশ্চিত হচ্ছে না সরকারি নির্দেশনা গাংনী অফিস: খোদ সরকারি অফিসগুলোতেই নিশ্চিত করা হচ্ছে না সরকারি নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার নির্দেশনা থাকলেও তা অগ্রাহ্য করা হচ্ছে গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। এ নিয়ে যেন কোনো ভ্রক্ষেপ নেই কর্তৃপক্ষের। ফলে এ করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য চিকিৎসকদের। সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, গাংনী উপজেলা পরিষদের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কাজে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। গেল কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু এ অফিসটিতে তার কোনো প্রভাব দেখা যায়নি। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চালু রাখার কথা। তবে অফিসে আগত লোকজন ও মহুরিদের তেমন কারও মুখেই থাকছে না মাস্ক। সাব রেজিস্ট্রি অফিসের কয়েকজন বলেন, অফিসে আগত মানুষকগুলো নিয়ম মানছে না। তাদের বারবার বলা সত্বেও কথা শুনছেন না। মাস্ক না পরা কয়েকজনের সাথে কথা হলে তারারও জানান ভিন্ন ভিন্ন অজুহাত। তবে অফিসে সেবা নিতে আসা এক ব্যক্তির মুখে ছিল মাস্ক। তিনি বলেন, সরকারি নির্দেশনা হচ্ছে ‘নো মাস্ক নো সার্ভিস।’ কিন্তু এ অফিসটিতে কেন তা মানা হচ্ছে না, তা বোধগম্য নয়। মাস্ক ছাড়া সার্ভিস বন্ধ করে দিলে তো সবাই মাস্ক পরে আসবে। অফিসের যারা কর্মরত আছেন, তারা যদি বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন তবেই কেবল সম্ভব। কিন্তু তাদের নীরবতায় করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বেড়ে যাচ্ছে। গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, ‘সরকারি নির্দেশনায় আমরা অফিস চালিয়ে যাচ্ছি। আমার অফিসের সামনে জনসচেতনতামূলক বিভিন্ন লিফলেট রয়েছে। অফিসে মাস্ক ছাড়া সেবা আমরা দিচ্ছি না। অফিসের কি হচ্ছে, সেটা যারা স্বাস্থ্যবিধি মানাতে দায়িত্বরত তারা দেখবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)