মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আর্থিক অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের আইনজীবীর সহকারী থেকে অবসর গ্রহণ করায় জেলা আইনজীবী কল্যাণ পরিষদ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী মরহুম অ্যাড. আবদুল কুদ্দুসের পরিবার ও আইনজীবী সহকারী সমিতির সদস্য মকবুল হোসেনকে এই অর্থ প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন উপস্থিত থেকে মরহুম অ্যাড. আব্দুল কুদ্দুসের পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং আইনজীবী সহকারী মকবুল হোসেনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, সদস্য শফিউল আজম খান বকুল, জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)