মেহেরপুরে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন স্থানে সাজা ও জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-09 ইং
মেহেরপুরে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন স্থানে সাজা ও জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক মেহেরপুর: মেহেরপুরে মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীর কাছ থেকে দুইশ পিস মাস্ক জরিমানা করে পথচারীদের মধ্যে বিলিয়ে দেওয়ার সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩ ব্যবসায়ীসহ মোট ৭ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। জানা যায়, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক ব্যবহার করার নির্দেশ রয়েছে। গতকাল মাস্ক ব্যবহার না করাই সোহেল রানা ও খায়রুল নামের দুই পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। সাজা হিসেবে দুই ব্যক্তিকে ১০০ পিস করে মোট ২০০ পিস মাস্ক কিনে পথচারীদের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় আরও ৩ ব্যবসায়ী ও ২ পথচারীর নিকট হতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন র‌্যাব-৬ এর ডিএডি মোহাম্মদ আলীসহ একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)