চুয়াডাঙ্গায় এক নারীকে কাঁচ দিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
চুয়াডাঙ্গায় এক নারীকে কাঁচ দিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মসজিদপাড়ায় পারিবারিক কলোহের জেরে জানালার কাঁচ দিয়ে সাথি বেগম (৩৫) নামের এক নারীকে জখম করার ঘটনা ঘটেছে। সাথিকে আঘাত করার সময় একই কাঁচে হাত কেটে জখম হয়েছেন ঘাতক সুমন (৪৪)। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম সাথি ও সুমনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম সাথি বেগম মসজিদপাড়ার মাসুদুর রহমান মাসুদের স্ত্রী ও ঘাতক সুমন তাঁরই ছোট ভাই। মাসুদুর রহমান মাসুদের চাচাতো ভাই ও সাথি বেগমের চাচাতো দেবর ফয়সাল জানান, দুপুরে বাড়িতে রান্নার কাজ করছিলেন সাথি বেগম। এসময় তাঁরই মেজ দেবর মানসিক বিকারগ্রস্ত সুজন একটি ভাঙা কাঁচ দিয়ে সাথি বেগমকে আঘাত করে। এতে সাথি বেগমের বুকের পাশে কেটে যায়। ভাঙা কাঁচ আঘাত করার সময় সুজনের হাতেও জখম হয়। পরে সাথি ভাবীর চিৎকারে পরিবারের সদস্যরা জখম ভাবী ও সুজন দুজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সুজন ভাইয়ের মাথার সমস্য রয়েছে। কোনো কারণ ছাড়ায় সে এই ঘটনা ঘটিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘কাঁচ জাতীয় ধারালো কিছুর আঘাতে এক নারীর বুকের পাশের চামরায় ক্ষত সৃষ্টি হয়েছে। একই ঘটনায় ওই পরিবারের আরেক সদস্যর হাতের তালু ও আঙুলে জখম হয়েছে। দুজনকেই চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)